স্ত্রীর সাথে অশান্তির জেরে নিজেকে একাধিক স্থানে ছুরিকাহত করলেন স্বামী, গুরুতর অবস্থায় ভর্তি শান্তিপুর হাসপাতালে - The News Lion

স্ত্রীর সাথে অশান্তির জেরে নিজেকে একাধিক স্থানে ছুরিকাহত করলেন স্বামী, গুরুতর অবস্থায় ভর্তি শান্তিপুর হাসপাতালে

 


দি নিউজ লায়ন; স্ত্রীর সাথে অশান্তির জেরে নিজের শরীরের একাধিক অংশে ধারালো ছুরির আঘাত করে আক্রান্ত হলো স্বামী। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের মাতাল গড় এলাকায়। পরিবার সূত্রে জানা যায় শান্তিপুর মাতাল গড় এলাকার বাসিন্দা দিলীপ দাস(40) পেশায় দিনমজুরের, এর আগেও বেশ কয়েকবার তার স্ত্রীর সাথে অশান্তি হয় শুক্রবার রাত্রি নটা নাগাদ অশান্তি চরমে ওঠে এর পরেই বাড়িতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে।


 ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ব্যক্তি দিলীপ দাস তড়িঘড়ি এলাকার লোকজন এসে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। আক্রান্ত দিলীপ দাস এর মুখ থেকে জানা যায় তার স্ত্রী বেশ কয়েকদিন আগে শান্তিপুর বড় বাজার এলাকায় বাবার বাড়িতে চলে যায় বারেবার আনার চেষ্টা করলেও আসেনি। গতকাল রাতে আবারো একবার আনতে গেলে না আসায় মানসিকভাবে ভেঙে পড়ে নিজের শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাত করেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.